![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মকবুল হোসেন। বুধবার (০৩ ডিসেম্বর) কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। বিসিএস ৩৭তম ক্যাডারের কর্মকর্তা তিনি।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মকবুল হোসেন উপজেলার সার্বিক কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গিকার করেন।
এখানে যোগদানের আগে মো.মকবুল হোসেন রাজবাড়ী জেলা প্রশাককের কার্যালয়ে কর্মরত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৪:২৪ ১৫৬ বার পঠিত | ● অফিসার ● কাঁঠালিয়া ● নতুন উপজেলা ● নির্বাহী