ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সুশিল সমাজের মতবিনিময় সভা

ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সুশিল সমাজের মতবিনিময় সভা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


 ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সুশিল সমাজের মতবিনিময় সভা

ফরিদপুর: ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের, প্রতিনিধিরা অংশ নেন।

নবাগত ইউএনও আব্দুল্লাহ আবু জাহের ‘আগামী নির্বাচন ও ভাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান তিনি’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের এর সভাপতিত্বে ও ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলমের সঞ্চালানায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্না, এনসিপির উপজেলা আহবায়ক মোঃ আশরাফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামি সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা যায়। সে বিষয়ে নানান দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বক্তারা। এছাড়াও ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় চুরি-ছিনতাই প্রতিরোধে আরও নজরদারি বাড়ানোসহ পৌর বাজারে অবৈধভাবে ফুটপাতগুলি দখলমুক্ত করণ ও উপজেলায় গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় নবাগত ইউএনও’র প্রতি বিশেষ নজরদারি ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৯   ২১৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ