ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ইউএনওর উদ্যোগে দোকান পেলো ভিক্ষুক জলিল

লালমোহনে ইউএনওর উদ্যোগে দোকান পেলো ভিক্ষুক জলিল


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


লালমোহনে ইউএনওর উদ্যোগে দোকান পেলো ভিক্ষুক জলিল

ভোলা: লালমোহনে ভিক্ষুক আঃ জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও মো. শাহ আজিজ। দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আ: জলিল (৬৫)। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়। অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা। নেই কোন পুত্র সন্তান, রয়েছে ৪ কন্যা তারা সাংসারিক ব্যস্ততার কারনে থাকেন শ্বশুর বাড়ীতে। পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ: জলিল ভিক্ষা করে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে আছেন।

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চিটুমিয়া পাটওয়ারী বাড়ীর গোলাম রহমানের ছেলে আ:জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে তার দীর্ঘদিনের ভিক্ষা ভিত্তির অবসান ঘটে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।

নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ: জলিল লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ