ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ওস্তাদ হাসান আলী খান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ওস্তাদ হাসান আলী খান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


ওস্তাদ হাসান আলী খান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুলাসিন গ্রামের কৃতিসন্তান দেশের প্রথিতযশা আধ্যাত্ম সঙ্গীত সাধক ওস্তাদ হাসান খান স্মরনে সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক নবীনগর এর উদ্যোগে আজ শনিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেনওস্তাদ হাসান আলী খানের সন্তান খুরশিদ হাসান খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একুশে পদক প্রাপ্ত ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খাইরুল আলম শাকিল। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক- শেখ সাদী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী- মাসুদা আনাম কল্পনা, বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের সন্তান আজগর আলীম, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইকবাল আহমেদ, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু করিম হাসান খান ও নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ।
সাপ্তাহিক নবীনগর এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল ও রিপা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বক্তব্য রাখে- প্রভাষক আশরাফুল ইসলাম, ওস্তাদ হাসান আলী খানের বংশধর করিম হোসেন খান, গোলাম মাওলা খান দীপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর সরকারি কলেজের প্রভাষক মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ প্রমূখ।

উল্লেখ্য বরেন্য কণ্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খান বুলবুল ললিতকলা একাডেমি লোকসংগীত বিভাগের বিভাগীয় প্রধান, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসংগীত, উচ্চাংগ সংগীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ। ১৯৯৩ সনের ১২ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৪   ২৫৬ বার পঠিত  |