ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রেমের টানে ধর্মান্তরের হয়ে পূজা থেকে ইরা, ভালোবাসায় বদলে গেল জীবনপথ

প্রেমের টানে ধর্মান্তরের হয়ে পূজা থেকে ইরা, ভালোবাসায় বদলে গেল জীবনপথ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


প্রেমের টানে ধর্মান্তরের হয়ে পূজা থেকে ইরা, ভালোবাসায় বদলে গেল জীবনপথ

পিরোজপুর: নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রতি টান থেকেই পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটেছে একটি আলোচনাযোগ্য মানবিক ঘটনা। সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার গত সোমবার (১ ডিসেম্বর ২০২৫) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ। ধর্মান্তরের পরদিন নয়, একই দিনেই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানাযায়, ইরা ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় এক বছর আগে। অহিদুল সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসায় পরিণত হয়। ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেন।

এ ঘটনার পর নন্দিপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম বলেন, আমাদের সম্পর্কটা এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে। তার পরিবার এখনো মানেনি, তবে আমরা আশা করি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার ইচ্ছা রাখি।

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:২৫   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ