ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যূৎ কেন্দ্রের ভিতরে আগুন, আতিংকিত মানুষ

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যূৎ কেন্দ্রের ভিতরে আগুন, আতিংকিত মানুষ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যূৎ কেন্দ্রের ভিতরে আগুন, আতিংকিত মানুষ
হবিগঞ্জ: বাংলাদেশের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট পাওয়ার ৯৫০ মেঘাওয়ার্ড বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের লোকজন এসে ও পাওয়ার প্লান্টের নিজস্ব ব্যবস্থাপনায় আগুনের নিয়ন্ত্রনে আসে। তবে এলাকাবাসীর মধ্যে এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে।
বিভিন্ন সূত্রে জানা যায়- বাংলাদেশ বিদ্যুৎ উন্নযন বোর্ড (পিডিবি) এর নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ এর জন্য বরাদ্দকৃত খালি জায়গায় রাখা ময়লা আর্বজনা ও পুরাতন মালের স্তুপে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পাওয়ার প্লান্টের মধ্যে শুর চিৎকারে লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে।

জানাযায়,এদিকে ঐ খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এসময় আগুনের লেলিহান শিখা ১৫/২০ ফুট উচুতে উঠে।
এসময় তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসের দল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল এসে তাদের যৌথ চেষ্টায় প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান- এ অগ্নিকা-ের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে চেষ্টা করে আগুনি নিয়ন্ত্রনে আনেন।তিনি বলেন, খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৫   ১৩৭ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ