![]()
ব্রাহ্মণবাড়ীয়া: বাগদাদী কাফেলা বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১ তম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সালানা জলসায় উপস্থিত ছিলেন তাপস সম্রাট গাউছে দাওরা,কুতবে যামান,মুবাল্লিগে ঈমান ওয়া ইসলাম, আওলাদে রাসুল, মুহীউস সুন্নাহ,আওলাদে গাউছেপাক হযরত সৈয়দ মিরানশাহ তাতারী(রঃ) এর সুযোগ্য প্রপৌত্র (পতি) আরিফে রব্বানী, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইরফান শাহ ক্বাদেরী (রঃ) এর সুযোগ্য ছোট সাহেবজাদা শিক্ষাবিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরী উত্তর প্রদেশ ভারত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর থেকে সারা রাত্রব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পীরসাহেব খানকায়ে এরফানিয়া কচুয়া দরবার শরিফ,প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদী কাফেলা বাংলাদেশ হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল- ওয়ায়েসী এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান ফকিহ্ জামিয়া আহামদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম হযরত আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ আল- ক্বাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জ্বিননুরাইন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ ওয়ালীউল্লাহ আশেকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারণ্যের আইডল, প্রতিবাদী কণ্ঠস্বর,বাতিলের আতঙ্ক, বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ ও গবেষক, আল- আজহার বিশ্ব বিদ্যালয় মিশর এর সাবেক ভিপি মুফতি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল- আজহারী, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ বাতিলের আতঙ্ক তারণ্যের আইডল বহু গ্রন্থের প্রনেতা আল্লামা হযরত মাওলানা শহীদুল্লাহ্ বাহাদুর প্রমুখ।
উক্ত সালানা জলসায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া -১ সংসদীয় ২৪৩ আসনে বি এন পির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আযম চৌধুরী সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সংবাদ পত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৪ ১১২ বার পঠিত | ● নসিরনগর ● সালানা জলসা