ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


 বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে অবহেলার মুহূর্তে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। বালতির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মাত্র ১১ মাস বয়সী শিশু নাদিয়া।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে শেষ রক্ষা হয়নি-কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

গ্রামীণ দরিদ্র পরিবারটির একমাত্র সন্তান হারানোর ব্যথা ছুঁয়ে গেছে স্থানীয় মানুষজনকে। তারা বলছেন-অবহেলার ক্ষুদ্রতম মুহূর্তও কখনো কখনো জীবন কেড়ে নেয়, তাই ঘরে ছোট শিশু থাকলে নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা জরুরি।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৪   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ