ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » এক বছর যাবত চিকিৎসক শূন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

এক বছর যাবত চিকিৎসক শূন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


এক বছর যাবত চিকিৎসক শূন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ এক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চিকিৎসক শূন্য রয়েছে। স্থানীয়দের চেষ্টা, জেলা সিভিল সার্জনের তাগিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস সত্ত্বেও এখনো পদায়ন হয়নি মেডিক্যাল অফিসার। ফলে হাওরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম স্বাস্থ্যসেবা বঞ্চনার মুখে পড়ছে।

জানা গেছে, ২০২৫ সালের ১৬ মার্চ সিভিল সার্জন মো. নোমান মিয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিকিৎসক পদায়নের জন্য চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (আইডি-১১৬০৩০) ও স্যাকমো (আইডি-১১৬০২৯) পদে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ অত্যাবশ্যক। আবেদনপত্র সংযুক্ত করে দ্রুত পদায়নের অনুরোধ করা হলেও দীর্ঘ এক বছরেরও বেশি সময় পার হলেও পদায়ন হয়নি।

ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, “আমি বহুবার উদ্যোগ নিয়েছি, তবুও চিকিৎসক দেওয়া হয়নি। এলাকার দরিদ্র মানুষ চিকিৎসা না পেয়ে কষ্ট করছে। জনস্বার্থে দ্রুত মেডিক্যাল অফিসার পদায়ন জরুরি।”

এদিকে, ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট ভয়াবহ। হাসপাতালের ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি শূন্য। নেই সার্জন, নেই অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, ফলে জরুরি অপারেশন বন্ধ রয়েছে। হাওরাঞ্চলের মানুষ এসব স্বাস্থ্যকেন্দ্র ও কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। চিকিৎসক শূন্য থাকায় তারা বাধ্য হয়ে দূরবর্তী হাসপাতাল বা ব্যয়বহুল প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে।

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি বলেন, “আমি দেশের বাইরে আছি। দেশে ফিরে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”

স্থানীয় গ্রামবাসীরা দাবি করেছেন, গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত মেডিক্যাল অফিসার ও স্যাকমো পদায়ন করে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৬   ১৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ