ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » খেলতে যেয়ে গভীর নলকূপে শিশু সাজিদ

খেলতে যেয়ে গভীর নলকূপে শিশু সাজিদ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


খেলতে যেয়ে গভীর নলকূপে শিশু সাজিদ

রাজশাহী: তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফূট গভীরে পড়ে আটকে পড়া শিশু কে উদ্ধার অভিযান চলছে। বিকাল ৫ টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে দুপুর ১ টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু সাজিদ (২)।

খবর পেয়ে দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না । শিশু সাজিদ কে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে ।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:২৪   ৫০ বার পঠিত  |