ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
কুড়িগ্রাম: উলিপুরে দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উলিপুর প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম। দ্বিতীয় দফায় উপজেলার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন কোমলমতি শিক্ষার্থীকে নতুন করে এ কর্মসূচির আওতায় আনা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু ওয়ারেছ, তাপসী রাবেয়া, আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি ২০২৩ সালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়। সেখানে ১৬৮ জন কোমলমতি শিক্ষার্থী দৈনিক ২০০ মিলি: প্যাকেটজাত গাভীর দুধ পেয়ে আসছে। দীর্ঘ ৩ বছর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে গত বুধবার বিকালে পৌরসভার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হলো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২২:৪৯   ১২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ