ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সিংগাইরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


সিংগাইরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জ: সিংগাইরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ(৪৯) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জামশা এলাকায় পুলিশ অভিযান চালান। গ্রেফতারকৃত-মাসুদের বাড়ী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামে।সে ওই গ্রামের মৃত.ফালু বেপারির ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার পুলিশ এসআই পার্থ শেখর ঘোষ, এএসআই মো. শরীফ হোসাইন, এএসআই মো.শরিফুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের মো. লেবু মিয়ার ৩ তলা বিল্ডিং এর ৩য় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
এ ব্যাপারে সদ্য যোগদান করা সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৬   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ