ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ব্রি ধান বাম্পার ফলন,কৃষককের মুখে হাসি

কাউখালীতে ব্রি ধান বাম্পার ফলন,কৃষককের মুখে হাসি


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে ব্রি ধান বাম্পার ফলন,কৃষককের মুখে হাসি

পিরোজপুর:কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় ব্রি ধান ১০৩ বাম্পার ফলন হয়েছে। কৃষকদের মুখে হাসি দেখা যাচ্ছে। কৃষকরা চাষাবাদ করে বাম্পার ফসল পেয়ে খুশিতে মেতে উঠেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কৃষক কামরুল ইসলাম ও সুজিত বেপরিসহ বেশ কয়েকজন কৃষক জমিতে এই প্রথম ব্রি ধান ১০৩ জমিতে চাষাবাদ করে তাদের কাঙ্খিত ধান চাষাবাদে সক্ষম হয়েছে।

উপজেলায় প্রায় ২৫ একর জমিতে কৃষকরা ব্রি ধান ১০৩ চাষ করেছেন। কৃষকরা ফলন দেখে বীজ সংগ্রহের করে আবারো এই ধান চাষে তারা আগ্রহ প্রকাশ করেছেন। কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ তাদের সঠিক পরামর্শ সহ বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করেন। এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে।
সম্প্রতি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫০ জন কৃষক ব্রিরি ধান ১০৩ কর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কৃষকদের সাথে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ ফাহিম কৃষকদের সাথে ধান কাটায় অংশগ্রহণ করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, ১০টি সেশনের মাধ্যমে ২৫ জন কৃষককে বীজ তলায় চারা উৎপাদন থেকে বীজ সংরক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ব্রি ধান ১০৩ প্রতি ছড়ায় ২৫৯ টি ধান হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.৬ মেট্রিক টন। এই প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণের জন্য বরাদ্দকৃত ডেরামে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৬   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ