ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস ফিরে পেতে প্রশাসনের দ্বারস্ত গৃহবধু

এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস ফিরে পেতে প্রশাসনের দ্বারস্ত গৃহবধু


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


এনজিও কর্মীর নিয়ে যাওয়া হাঁস ফিরে পেতে প্রশাসনের দ্বারস্ত গৃহবধু

বরিশাল: কিস্তির টাকা জন্য এনজিও কর্মীর নিয়ে যাওয়া চিনাহাঁস ফিরে পেতে প্রশাসনের দ্বারস্ত হয়েছে ঋণগ্রহীতা ওই গৃহবধু। বৃহস্পতিবার দুপুরে গৃহবধু হাফিজা খানম উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। গত ৯ ডিসেম্বর টিএমএসএস এনজিও মাঠকর্মী ফিরোজ খান কিস্তির টাকা না পেয়ে উপজেলার ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী ঋণগ্রহীতা হাফিজা খানমের বাড়ির উঠান থেকে একটি চিনা হাঁস ধরে নিয়ে যায়। এঘটনা ১০ ডিসেম্বর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসন ও টিএমএসএস এনজিওর কর্মকর্তাদের।

হাফিজা খানম জানান, ওই দিন(১০ ডিসেম্বর) সকালে টিএমএসএস এনজিও ওই মাঠকর্মী ফিরোজ খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা একাধিক মটরসাইকেল যোগে ফুল্লশ্রী গ্রামে এসে হাফিজার বি-পক্ষে ঋণখেলাপী সদস্যদের বক্তব্য রেকর্ড করেন। এসময় তারা ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানমের হাঁস ফেরত না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে চলে যায়। হাঁস ফেরত পাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে ঋণগ্রহীতা গৃহবধু হাফিজা খানম উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো.আফজাল হোসেন ও আাগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্তের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
উপজেলা উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া উপজেলায় কাজ করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে আদৌ কখনও সমন্বয় করেছে কিনা প্রশাসনই ভালো বলতে পারে। সঠিক তদন্ত করে প্রতিষ্ঠানের কর্মীদের দায় পাওয়া গেলে তাদের জবাবদিহিতার আওতায় এনে ভুক্তভোগী নারীর ক্ষতিপূরণ নিশ্চিত করা। তবে উপজেলা প্রশাসন যদি এ ক্ষেত্রে প্রয়োজন মনে করে আমরা সহযোগিতা করব।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমি ঘটনাটি জানার পরে সমাজ কর্মকর্তার কাছে জানতে চেয়েছি এই এনজিও কিভাবে আগৈলঝাড়ায় কাজ করে। বিস্তারিত জেনে আমাকে জানাতে বলেছি। প্রয়োজনে ওই গৃহবধুর হাঁস ফেরত পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.মুরাদ হোসেন’র স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’র (টিএমএসএস) সদস্য। ওই এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন হাফিজা খানম। এনজিও’র মাঠকর্মী ফিরোজ খাঁন ৯ ডিসেম্বর শেষ কিস্তির ১২৫০ টাকা নিতে আসলে হাফিজা কিস্তি দিতে আপারগতা জানিয়ে পাশের বাড়ি চলে যায়। এসময় এনজিও কর্মী ফিরোজ খান হাফিজার বাড়ির উঠান থেকে ধাওয়া করে একটি চিনাহাঁস ধরে নিয়ে যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩৫   ১৫১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ