ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


 পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খুলনা: পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ শাহীনুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত ইছহাক গাজীর ছেলে।
গত ১০ডিসেম্বর(বুধবার)রাত সাড়ে ৯টার দিকে পাইকগাছার গোলবাড়ি মোড়সংলগ্ন মিজানুর রহমানের বালু মহলের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, শাহীনুর রহমান পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে পাইকগাছা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৪   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ