![]()
পিরোজপুর: মঠবাড়িয়ায় জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ, থানা, রাজনৈতিক, মঠবাড়িয়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ পুস্পস্তপক অর্পণ করেন।
পরে সূর্যমনি শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিজয় মেলা উদ্ভোধন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা ও আলোচনা এবং ফুটববল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৮ ১০৪ বার পঠিত | ● উদযাপন ● বিজয় দিবস ● মঠবাড়িয়া