ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২ চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের চলাচলের অনুপযোগী আমিরখানী-ঘাগড়াকোনা সড়ক,নিত্য দুর্ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ পানি আছে তবু তৃষ্ণা মেটে না,সুপেয় পানির জন্য নারীদের দীর্ঘ পথ ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা রাজশাহীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান বিয়ে নিয়ে ‘ভিত্তিহীন’ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা নেত্রকোনার দুই উপজেলায় দলে পদ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া যাবে না যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ সিআইএর সতর্কতা শোনেননি ট্রাম্প,নেতানিয়াহুর পরামর্শে যুদ্ধে জড়ান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ৩১ বার তোপধ্বনি আর ফুলেল শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরে ৩১ বার তোপধ্বনি আর ফুলেল শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


 পিরোজপুরে ৩১ বার তোপধ্বনি আর ফুলেল শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

বরিশাল: পিরোজপুরে ৩১ বার তোপধ্বনি আর ফুলেল শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একইসাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আল আমীন খান প্রমুখ।

এ সময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, পিরোজপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।

‎পরে সকাল ৯টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনী, অন্য বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।

দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪৫   ১৪০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২
চরফ্যাসনে বেড়িবাঁধ কেটে চলছে বহুতল ভবন নির্মাণ, নজরদারি নেই প্রশাসনের
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক
দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত



আর্কাইভ