ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ইয়াবা ও বিস্ফোরকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বোয়ালমারীতে ইয়াবা ও বিস্ফোরকসহ ছাত্রদল নেতা গ্রেফতার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


 বোয়ালমারীতে ইয়াবা ও বিস্ফোরকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ফরিদপুর: বোয়ালমারীতে বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ৩টি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক উপাদান, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মমিন মার্কেট সংলগ্ন নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। শামীম আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য।

সেনা সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সে নিজ বসতঘরে ককটেল বোমা প্রস্তুত করত এবং সেগুলো মজুদ ছিল। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে মঙ্গলবার ভোরে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার বসতঘর থেকে ৩টি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক শামীমকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪২   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ