![]()
পটুয়াখালী: কলাপাড়ায় মাদরাসা সুপারের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়াতলী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ শিপাই।
এসময় ভুক্তভোগী নাসিমা বেগম, ইদ্রিস আকন, মো. আজিজ, খোকনসহ ওই এলাকার অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইউসুফ শিপাই বলেন, বালিয়াতলী ইউনিয়নিয়নে ছোট বালিয়াতলী এম.এম. এ দাখিল মাদরাসার সুপারের আ.ব.ম ফয়েজ উল্লাহ অভিভাবকে না জানিয়ে, নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনে কমিটি গঠনের মাধ্যমে বাণিজ্য করেছে এবং অবৈধভাবে ঘুষ গ্রহনের মাধ্যমে আয়া, নৈশ প্রহরী ও পিয়ন নিয়োগ দিয়েছে। এর পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার সকালে ওই মাদরাসায় অভিভাবক ও আপমার জনসাধারন সুপারের বিরুদ্ধে একটি মানববন্ধন করেন। এ মানববন্ধনে তিনি বক্তব্য দেয়ায় শুক্রবার তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সুপার ফয়েজ উল্লাহ। যার কোন যুক্তি নাই। তার বাবার কথা উল্লেখ করেন যে ০.১৩ শতাংশ জমি মাদরাসায় দান করেছেন। তাহা আদৌও সঠিক না। তবে তার বাবা ফোরকানিয়া মাদরাসায় ০.১৩ শতাংশ জমি দান করেন। তবে ওই মাদরাসয় তার বাবা কোন জমি দান করেননি।
তিনি আরও বলেন, উত্তর কালামপুর কালিবাড়ি নূরানী দাখিল মাদরাসার সুপার ও আমতলী ওলামা লীগের সভাপতি মাওলানা আলাউদ্দিন সিকদার বর্তমানে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদরাসা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেও এক দুর্নীতি বাজ। তার বিরুদ্ধে গত ৮ই অক্টোবর একটি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় “আমতলীর ওলামা লীগের সভাপতি মাদরাসা সুপারের অনিয়ম ও দুর্নীতির কান্ড ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ইউসুফ সিপাই আরও বলেন, সুপারের বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছে সেখানে দূর্নীতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে। সে অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য শুক্রবার তিনি তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। ওই মাদরাসায় আজ পর্যন্ত যে কজনের নিয়োগ হয়েছে সম্পুর্ন অবৈধ উপায় অবলম্বন করে উক্ত নিয়োগ পরিচালনা করেছের সুপার আ.ব.ম ফয়েজ উল্লাহ। তিনি তার সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ যুক্ত করেন তার আদৌও কোন সত্যতা নাই। মূলত তার সম্মানহানী এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই সাংবাদিক সম্মেলন করেছেন। তাই তিনি ওই সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদরাসার সুপার আ.ব.ম ফায়েজ উল্লাহ বলেন, ইউসুফ শিপাইর বাবা মাদরাসার নামে ১৩ শতাংশ জমি রেকর্ড করে দিয়েছেন কিন্তু ওই জমি বুঝিয়ে না দিতেই তিনি তালবাহানা ও মানববন্ধনসহ পাল্টা সংবাদ সম্মেলন করেন। মাদ্রাসার সভাপতি কখনো ওলামালীগ করেননি এবং টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ইউসুফ শিপাই নিজেই টাকা নিয়েছেন আবার তিনিই ফেরত দিয়েছেন। টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা।
এন/আর
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৮ ২২৩ বার পঠিত | ● কলাপাড়া ● বিরুদ্ধে ● মাদরাসা সুপার ● সংবাদ. সম্মেলন