ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নিঃস্ব ব্যবসায়ী

আড়াইহাজারে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নিঃস্ব ব্যবসায়ী


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


আড়াইহাজারে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নিঃস্ব ব্যবসায়ী
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দুর্বৃত্তদের আগুনে মুদি মনিহারী, হার্ডওয়ার ও ইলেক্টনিক্স দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (১৯ ডিসেম্ভর) দিবাগত রাত আড়াইটার দিকে মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি মোল্লা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের লাগানো আগুনে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে গেছে ওই ব্যবসায়ী।এ ব্যপারে ভূক্তভোগী শাহজাহান মোল্লা অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহজাহান মোল্লা জানান, ঝাউকান্দি মোল্লা বাড়ি এলাকায় তার মুদি মনিহারী, হার্ডওয়ার ও ইলেক্টনিক্স এর দুইটি দোকান রয়েছে। মালামালসহ বিদ্যুত ও স্যানিটারী জাতীয় মালামাল রয়েছে। দোকানের উপরই তার পরিবার নির্ভর করতো। শুক্রবার রাত ১০টার দিকে দোকানদারী শেষ করে ব্যাবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পরিবার নিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি।

ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে দুবৃত্তরা দোকান ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। দোকার ঘরের পাশে মুরগীর দোকানেও আগণে ভস্মীভূত হয়। এক পর্যায়ে দোকানের পাশে থাকা তার বসত ঘরেও আগুন ধরিয়ে দেয়। আগুনে উত্তাপে তার স্ত্রী আর্তচিৎকার করলে দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে তিনি বেড়িয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। এরপর স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে পুড়ে ছাই হয়ে দোকান মালিকের ৬৮ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, গভীর রাতে শাহজাহানের বাড়ির দিকে আগুণ দেখে গ্রামবাসীরা বালতি হাতে আগুন নিভাতে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকের বিশাল ক্ষতি হয়ে গেছে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দোকানে আগুন লাগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩৭   ১০৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ