ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আদিবাসীদের প্রথম সম্মেলন

চাটমোহরে আদিবাসীদের প্রথম সম্মেলন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


চাটমোহরে আদিবাসীদের প্রথম সম্মেলন

পাবনা: “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠণে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর উপজেলার আদিবাসীদের নিয়ে গঠিত জাতীয় আদিবাসী পরিষদ এর চাটমোহর উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের গুনাইগাছা ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রূপম কুমার মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন কুমার মন্ডলের সঞ্চালনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী।

অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স, সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি নাটোর জেলা কমিটির সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, চাটমোহর উপজেলা কমিটির সভাপতি আনন্দ লোহার, সাধারণ সম্পাদক রতন কুমার সরদার প্রমুখ।

বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার দাবি জানান। এছাড়া আদিবাসীদের জীবন যাপেেন মান উন্নয়নে বিভিন্ন দাবি সম্বন্ধে আদিবাসীদের সচেতন করেন। একই সাথে সরকারের কাছে দাবি দাওয়া বাস্তবায়নের দাবিতে আদিবাসীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন আদিবাসীদের ভোটের গুরুত্ব উল্লেখ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই সুচিন্তিত ভোট প্রদাণের আহবান জানান। চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আদিবাসী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:০৬   ২১১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ