ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার


বরিশাল:
আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল রোববার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মৃত.মোসলেম তালুকদারের ছেলে উপজেলা আওয়ামীলীগ সদস্য মো.দেলোয়ার হোসেন তালুকদার(৬০)কে বাগধা বাজার থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

রোববার দুপুরে গ্রেফতারকৃত আওয়ামীলীগ সদস্যকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দেলোয়ার হোসেন তালুকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:১৫   ৯০ বার পঠিত  |