ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


 কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

ঢাকা: গাজীপুর-৫ সংসদীয় আসনের জন্য বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম দলের মনোনীত তিন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও মোহাম্মদ সোলাইমান আলম ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
এদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান নিজে সহকারী রিটানিং কর্মকর্তার কাছ থেকে

মনোনয়নপত্র উত্তোলন করেন। এই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলী হোসেন ভূইয়া, কালীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি ডা. আজমল হোসেন মিলন, মোহাম্মদ ইউসুফ আলী, মাওলানা মো. আওলাদ হোসেন।
পাশাপাশি গণফোরাম দলের মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন মো. মেজবাউদ্দিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:১২   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ