ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৪ আসনে বিএনপি  প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-৪আসন: (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৪   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ