ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ

আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ

বরিশাল: আগৈলঝাড়ায় প্রশাসনের বাঁধা উপেক্ষা করে সরকারী খাল দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ করেছেন এক স’মিল মালিক। এবিষয় উপজেলা প্রশাসন জানিয়েছেন অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানান, উপজেলার রশিদ ফকির এর ব্রীজ থেকে সাহেবের হাট সড়কের রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ প্রধান সড়কের পশ্চিম পাশে আকুল বালার মালিকানাাধীন স’মিল’র পূর্বপাশে খালের মধ্যে ১শত হাত লম্বা একটি ঘর দুই মাস পূর্বে নির্মাণ শুরু করেছিলেন আকুল বালা।

তখন বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে রত্নপুর ইউনিয়ন সরকারী ভুমি কর্মকর্তা উত্তম বেপারীকে সরেজমিন পাঠিয়ে দোকান ঘর নির্মাণ বন্ধ করে তার কাজ না উঠানের জন্য অঙ্গীকারনামা নেন। নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পরে স’মিল মালিক আকুল বালা পুনরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, ওই দোকান ঘর নির্মাণ করা হলে চলতি বছর ইরি-বোরো মৌসুমে এ এলাকায় ধান ক্ষেতে পানি দিতে সমস্যায় পরতে হবে চাষীদের। প্রশাসন ঘর নির্মাণে বাধা দেওয়ায় পরেও তাদের বাঁধা উপেক্ষা করে অজ্ঞাত কারনে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে রত্নপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা(তহসিলদার)উত্তম বেপারী সাংবাদিকদের বলেন, খালের মধ্যে ওই দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ছিলাম। এখন কাজ করলে দেখে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মো.বায়েজীদ সরদার সাংবাদিকদের বলেন, নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া দোকান ঘর পুনরায় নির্মাণ করা হলে সরেজমিন দেখে ওই দোকান ঘর ভেঙ্গে দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:২০   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ