ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত সাবেক সংসদ শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত সাবেক সংসদ শহিদুল আলম তালুকদার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত সাবেক সংসদ শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী- ২:  (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল আলম তালুকদার। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি। মনোনয়নের খবরে বাউফল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপির দলীয় নেতাকর্মীরা বলেন, বাউফল বাসি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। শহিদুল আলম তালুকদার এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিতে পারবেন। তাঁর নেতৃত্বে বাউফল- ২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলার সকল স্তরের নেতাকর্মীরাঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে বাউফল- ২ আসনে বিএনপির মনোনীত দেখতে প্রার্থী শহীদুল্ আলম তালুকদার তার নেতৃত্বে বিজয় অর্জন করতে পারবে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শহিদুল আলম তালুকদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের অর্পিত দায়িত্ব ও বাউফলের জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৩   ৯১ বার পঠিত  |