ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

ঢাকা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫


 ঢাকা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ০৫ জন। এর মধ্যে দোহার উপজেলায় মনোনয়ন সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম , বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী, এনসিপির দক্ষিন অঞ্চলের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১ এর মনোনীত প্রার্থী মো.রাসেল আহম্দে, তৃনমুল বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদা, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, বুধবার পর্যন্ত ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ পর্যন্ত ০৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। রিটানিং অফিসার কতৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। আপিল করার শেষ তারিখ ৫-৯ জানুয়ারী। আপিল নিষ্পত্তির তারিখ ১০-১৮ জানুয়ারী।প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২০ জানুয়ারী।প্রতিক বরাদ্ধ ২১ জানুয়ারী , ভোট গ্রহন ১২ ফেব্রুয়ারী,২০২৬ ইং। দোহার পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,২৪,৬৩০। পুরুষ ভোট- ১,১৪,৫৮১ , নারী ভোটার- ১,১০,০৪৬ ও হিজড়া ভোটার- ০৩। মোট ভোট কেন্দ্রের সংখ্য- ৭৮ টি, মোট কক্ষের সংখ্যা- ৪৫০ টি।
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনটি একসময় বিএনপির দূর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত নির্বাচন বর্জনের কারণে সারাদেশের অনেক আসনের মতো এখানেও অস্তিত্ব সংকটে পড়েছে বিএনপি। আগামী নির্বাচনে ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে হারানো দূর্গ দখলে নেওয়ার প্রত্যয়ে কাজ করছেন স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০১   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ