ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিদেশী পিস্তলসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ি গ্রেপ্তার

বিদেশী পিস্তলসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ি গ্রেপ্তার


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


 বিদেশী পিস্তলসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ি গ্রেপ্তার

ময়মনসিংহ: গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি।
গাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া বগারটেক চায়না ফ্যাক্টরীর গলি এলাকায় ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই এলাকার তাহের নামে এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই এর রুমে তল্লাশি চালিয়ে স্টিলের আলমারির গোপনস্থানে রাখা দুটি বিদেশি পিস্তলসহ ৪ টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিয়া কসাই ঢাকা মহানগরের হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। মঙ্গলবার তার বিরুদ্ধে গাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাছা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, থানা এলাকায় বিশেষ ও অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের ব্যাপক তৎপরতা ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়া কসাইয়ের রুম তল্লাশি করে দুটি বিদেশি পিস্তলসহ ৪ টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:০৫   ১৩৬ বার পঠিত  |