ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা

কাঁঠালিয়ায় শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে পিটিয়ে লামিয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার (১৪) উত্তর চড়াইল গ্রামের মৃত্যু মহারাজ খানের মেয়ে ও উত্তর চড়াইল হাসেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
ঘাতকের হামলায় নিহত লামিয়ার মা লিলি বেগম (৪৫) গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে পাশর্^বর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নাছের র্য়াহান জানান, শিক্ষার্থী লামিয়া হত্যার ঘটনায় ঘাতক জাকির হোসেন খানকে (৪৮) আটক করে থানা নিয়ে আসা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার ইউনুছ আলীর বরাত পুলিশ জানায়, উত্তর চড়াইল গ্রামের মৃত্যু মহারাজ খানের স্ত্রী লিলি বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্ধন্ধ চলছে দেবর জাকির খানের সাথে। মঙ্গলবার বিকেলে লিলি বেগমের সাথে ঝগড়া হয় জাকিরের। এক পর্যায় জাকির (লোহার) শাবল দিয়ে পিটিয়ে জখম করে লিলি বেগমকে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে একমাত্র কন্যা লামিয়া আক্তারকেও পিটিয়ে জখম করে। আহত মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে লামিয়া মারা যায়। লিলি বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
থানার ওসি নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক জাকির খানকে আটক করে থানায় নিয়ে আসে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২০:৪৩   ২৬০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ