![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় রুহুল আমিন নামের এক মানুষিক রোগীর গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ জানুয়ারী) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মুন্সিবাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করে। নিহত রুহুল আমিন (৪৮) ওই গ্রামের মো. ফজলুল হক মুন্সির ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৩ জানুয়ারী) দুপুরের খাবার খেয়ে ঘর থেকে বের হয় রুহুল আমিন।
এরপর রাতে ঘরে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খুজে পাচ্ছিলেন না। রোববার সকালে রুহুল আমিনের পিতা ফজলুল হক মুন্সি বাড়ীর সামনের একটি রেন্টি গাছের ডালের সাথে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলতে দেখে।
পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পিতা ফজলুল হক মুন্সি জানান,তার পাঁচ ছেলের মধ্যে রুহুল আমিন সবার বড়। রুহুল আমিন মানুষিক রোগী তাই তাকে বিয়ে করানো সম্ভব হয়নি।
থানার ওসি নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩১:৪১ ৭৬ বার পঠিত | ● উদ্ধার ● কাঁঠালিয়া ● মরদেহ