ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৪ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ, দু’জনের বাতিল

ভোলা-৪ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ, দু’জনের বাতিল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


 ভোলা-৪ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ, দু’জনের বাতিল

ভোলা-৪: (চরফ্যাসন–মনপুরা) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
তিনি জানান, ভোলা-৪ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
হলফনামায় উল্লেখ করা আয়কর ও সম্পদের বিবরণীর সঙ্গে আয়কর রিটার্নের অসামঞ্জস্য থাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মো. নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল,
জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, আমজনতা দলের মো. জালাল উদ্দীন রুমী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৮   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ