![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় চলমান ডেবিল হান্ট অপারেশন ফেইজ ২ এর আওতায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মো. সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার সন্ধায় উপজেলার চামরদানী ইউনিয়নের অর্ন্তগত বলরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের অর্ন্তগত বলরামপুর গ্রামের হারেছ মিয়ার ছেলে এবং উপজেলার চামরদানী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. সোহাগ মিয়া মধ্যনগর থানায় ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:৩৪:৪৫ ৯৯ বার পঠিত | ● গ্রেপ্তার ● ছাত্রলীগ নেতা ● মধ্যনগর