ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধশত

নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধশত


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


​নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে কোনাপাড়া এলাকায় নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কলমধর এবং রৌসুন মিয়ার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় চলা এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধ- শতাধিক লোক আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের কোনাপাড়া এলাকায় প্রভাবশালী দুই পক্ষ—কলম ধর ও রসুন মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ রবিবার ১১ জানুয়ারি সকালে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

​খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, এক পর্যায়ে উত্তেজিত জনতা ও

বিপুল সংখ্যক দাঙ্গাকারীর সামনে পুলিশ হিমশিম খায় এবং এক পর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

​পরিস্থিতি চরম অবনতির দিকে গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশের অনুরোধে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​বর্তমান অবস্থা আহতদের উদ্ধার

করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া জেৱা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইয়াদুন বেগম (২৫) কে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন বলেন, একটা পুরনো বিবাদ নিরসনের উদ্দেশ্য আমরা উভয় পক্ষের সঙ্গে আলাদা আলাদা ভাবে আলোচনা চালিয়েছিলাম কিন্তু হঠাৎ কিছু সংখ্যক উশৃংখল লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩২:১০   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ