ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

কুড়িগ্রাম: উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তাঁরা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৩:২৯   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ