ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ

বোয়ালমারীতে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 বোয়ালমারীতে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ

ফরিদপুর: বোয়ালমারীতে এক কৃষকের ১৮ শতাংশ জমিতে রোপণ করা পেঁয়াজ চারা শত্রুতা করে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কৃষকের বিপুল অংকের আর্থিক ক্ষতি হওয়ায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের মোহাম্মদ মিয়ার একই ইউনিয়নের সুতালিয়া গ্রামে ৪৯০ খতিয়ানে ৭৯৯ নং দাগে ১৮ শতাংশ জমি আছে।

ওই জমিতে তিনি বরাবরের মতো এবারও পেঁয়াজ চারা রোপণ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে ওই জমির পরিচর্যা করতে গিয়ে দেখেন জমিতে দুর্বৃত্ত কর্তৃক ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করা হয়েছে। আর ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে জমির সমস্ত পেঁয়াজের চারা পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে বিপুল অংকের অর্থের ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক জানান। এ ব্যাপারে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ মিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৪৫   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ