ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জমি বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

জমি বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 জমি বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

পাবনা: সুজানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় মন্টু শেখ (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ররবিবার (১১জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত মন্টু শেখ ওই গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। নিহতের ছেলে মনসুর শেখ জানান, চাচা রানু শেখের তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে কিছুদিন ধরে তার বাবা মন্টু শেখকে রানু শেখ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে রবিবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রানু শেখ ও তার ছেলেসহ কয়েকজন তার বাবার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৮   ২৪৫ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ