ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে অবৈধ পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আড়াইহাজারে অবৈধ পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


আড়াইহাজারে অবৈধ পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, নগদ অর্থ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে নারীসহ চারজনকে।
রোববার দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার থানায় এক প্রেস নবম পদাতিক ডিভিশনের সোনারগাঁ অধিনস্ত সেনাবাহিনীর নেতৃত্বে থাকা ক্যাপ্টেন তৌফিক আহম্মেদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার আরজু ভুইয়ার ছেলে রুবেল ভুইয়া (৩৩), ধন্দী ভিটি কামালদী এলাকার শহিদুল ইসলামের ছেলে নাঈমুল ইসলাম নাঈম (৪২) একই এলাকার আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া (৩০), মৃত সামসুল হকের মেয়ে রুনা আক্তার (৩৪)।
ক্যাপ্টেন তৌফিক আহম্মেদ প্রেস ব্রিফিংয়ে জানান, সোনারগাঁ আড়াইহাজারের নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ করে হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় সন্ত্রাসী কর্মকাÐের আধিক্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ এলাকার অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সোনারগাঁয় নবম পদাদিক ডিভিশন ও অসামরিক (পুলিশ) প্রশাসনের সমন্বয়ে বড় ধরণের অভিযান পরিচালনা করছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় একটি বড় অভিযান পরিচালনা করা হয়।

এসময় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী নাঈমসহ তার তিন সহযোগী সুমন মিয়া, রুনা আক্তার ও রুবেল ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, একশ’ ৫ পিচ ইয়বা, ১৫টি দা, ছুরি চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৬:২০   ১২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ