ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় বসত বাড়িতে দুইদফায় হামলা-ভাঙচুর লুটপাট,নারীসহ ৫

ভাঙ্গায় বসত বাড়িতে দুইদফায় হামলা-ভাঙচুর লুটপাট,নারীসহ ৫


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


ভাঙ্গায় বসত বাড়িতে দুইদফায় হামলা-ভাঙচুর লুটপাট,নারীসহ ৫

ফরিদপুর: জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের কয়েকটি বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামার দিয়ে ভেঙে ফেলা হয় পাকা দেয়ালঘর। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ সরেজমিনে পৌঁছে তদন্তকার্য শুরু করায়, প্রতিপক্ষের লোকজন আরও বেশী ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে ফের একইবাড়িতে হামলা চালায়।

এসময় শহীদ খানের পাকা দেয়ালঘর হামারদিয়ে গুড়িয়ে দেয় হামলাকারীরা। এতে এক পোয়াতি নারী, বয়ষ্কবৃদ্ধা, শিশুসহ -৫ জন আহত হয়। পরে আহতরা স্থানীয় চিকিৎসা কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দফায় হামলার পর সোমবার সকালে হটাৎ প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্র, ঢাল-সড়কি নিয়ে কয়েকটি বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা নারী ও শিশুদেরকেও মারধর করা হয়। এক পর্যায়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্যত্র স্থানে আস্রয় নেয় পরিবারের সদস্যরা। পুলিশ সরেজমিনে আসার পরেও হামলাকারীরা বীরদর্পে এলাকায় মহড়া দিচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছে। এর জের ধরে যে কোন মুহুর্তে কয়েকটি গ্রামের বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটার শঙ্কা প্রকাশ করেন তারা। তাই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের আরও বিশেষ তৎপরতা প্রয়োজন বলে জানান স্থানীয়া।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানাযায়, হামলাকারীরা তাদের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়া নগত টাকা, স্বর্ণ ও গোয়াল ঘরে থাকা গরুসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটপাট করে নিয়ে যায়। আহত মিন্টু খান জানায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে রবিবার ১১ (জানুয়ারি) বিকেলে তার বাড়ির রাস্তায় তাকে বেধড়ক মারধর করেন প্রতিপক্ষের যুবরাজ তালুকদার, জহির শেখ, ফরিদ শেখ, ওবায়দুল শেখসহ তাদের সহযোগী আরও ২০ থেকে ২৫ জন।এরপর সেখান থেকে হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিপক্ষের যুবরাজ তালুকদারের মোবাইল যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে, তার পক্ষের শওকত হাওলাদার জানায়, শহীদ খান, মিন্টু খানের সঙ্গে যুবরাজ তালুকদার, জহির শেখের গ্রাম্য দলাদলি ও জমি নিয়ে বিরোধ চলছে। এই নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে ও থানায় বসে মিমাংসার জন্য চেষ্টা করা হলেও সমাধান করা যায় নি। সেই জের ধরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিষয়টির তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক কবির হোসেন মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪৩   ৭৩ বার পঠিত  |