ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তুলা কারখানায় আগুন,দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তুলা কারখানায় আগুন,দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


তুলা কারখানায় আগুন,দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে মালিক মো. সামাদ।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওহাব মিয়া জানান, মঙ্গলবার সকালে আটটার দিকে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন তুলা, ঝুট ও যন্ত্রাংশে ছড়িয়ে পড়ে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানাতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আগুনে যেহেতু কারখানার মেশিন পুড়ে গেছে, তাই কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনই বলা যাচ্ছে না।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:৪২:৫৩   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ