ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল, রশি টানিয়ে কক্ষেই অফিস করছেন কর্মকর্তা

আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল, রশি টানিয়ে কক্ষেই অফিস করছেন কর্মকর্তা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল, রশি টানিয়ে কক্ষেই অফিস করছেন কর্মকর্তা

বরিশাল: আগৈলঝাড়া উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা অফিস চলাকালীন সময় অফিসের যাতায়াতের পথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে ভিতরে অফিস কক্ষে অফিস করছেন তিনি। এমনি ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলায়। উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ তলায় উত্তর-পূর্ব পাশে উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের প্রবেশ মুখে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে অফিসে যাতায়াতের পথ বন্ধ করে রাখে। এমন ঘটনা দেখে সাধারন লোকজন অনেকেই ফিরে যান।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিরা কাজের জন্য ওই দপ্তরে আসলে অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ফিরে যান। তখন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তার নিজের অফিস কক্ষে অবস্থান করছিলেন। এসময় সেবা গ্রহীতা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার কর্মকর্তার সাথে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।

এছাড়াও দুপুরের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নয়ন প্রকল্পের একাধিক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তারা সরকারী নিয়ম সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা’র সরকারী নির্দেশনা অমান্য করে নিজে ইচ্ছেমত অফিস করছে বলে অভিযোগ করেন।
ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা চেয়ার-টেবিল ও রশি টানানোর কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, অফিসের কক্ষ পরিবর্তন করে আমি অফিসেই ছিলাম। অফিসে আগত অসংখ্যা লোকজন সেবা দিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের কাজ করার জন্য এরকম হতে পারে। তবে ব্যাপারটা আমি দেখতেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৮   ২১১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ