ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়ীয়া: নাসির নগরে এক সরকারি কর্মকর্তার বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী কারাগারে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে।

জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে একটা বহুতল ভবন সরকারি কর্মকর্তা বাসা থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়,গত শনিবার ১০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নাসির নগর উপজেলা সদরে একটি বহুতল ভবনে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (২৬) নামে এক নারী।

ফারিয়া আক্তারের পরিবারের অভিযোগ তাদের স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব - কলহ লেগেই ছিল, এবং তার স্বামী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। নিহত ফারিয়া আক্তার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চড়চাষি ইউনিয়নের আব্দুল রউফ মোল্লার মেয়ে। তার স্বামী সুজন সরকার। তিনি নাসিরনগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী। তিনি দীর্ঘ দিন যাবৎ নাসির নগরে কর্মরত। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ফাজরা ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ফারিয়া আক্তারের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন,এটা হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে হলে ময়নাতদন্ত রিপোর্ট দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় গভীর ভাবে বেদনার সৃষ্টি করেছে অপর দিকে জনমনে আতঙ্ক বিরাজ সহ প্রশ্ন উঠেছে এটা হত্যা না কি আত্মহত্যা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:০৩   ১৬১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ