ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নিহত ১,শতাধিক আহত

নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নিহত ১,শতাধিক আহত


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নিহত ১,শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের পুর্ব পাড়ার ছাতিকামলা পাড় এলাকায় বিয়ে বাড়ীতে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে পুর্ব শত্রুতার জের ধরে রমজান মিয়ার সমর্থিত লোকের উপর জিতু মিয়ার লোকজন হামলা চালায় এতে করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত -১ অর্ধশতাধিক আহত হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ ১২ জানুয়ারি বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ছাতিকামলা পাড়ে একটি বিয়ে বাড়ীতে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে করে রমজান মিয়া গোষ্ঠীর ও জিতু মিয়ার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় চলা এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধ- শতাধিক লোক আহত -১ জন নিহত হয়েছে।

​জানা গেছে, ধরমন্ডল ইউনিয়নের পুর্ব গ্রামের ছাতি কামলাপাড় এলাকায় প্রভাবশালী দুই পক্ষ—রমজানও জিতু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সোমবার ১২ জানুয়ারি বিকালে বিয়ে বাড়ীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে নারী-পুরুষ অর্ধশতাধিক আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত জিতু মিয়া (৬৫)কে হবিগঞ্জ হাসপাতালে নেয়ার পথের মধ্যে মৃত্যু ঘটে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, এক পর্যায়ে উত্তেজিত জনতা ও

বিপুল সংখ্যক দাঙ্গাকারীর সামনে পুলিশ হিমশিম খায় এবং এক পর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

​পরিস্থিতি চরম অবনতির দিকে গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশের অনুরোধে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন,এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৪   ২৬০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ