ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাঁঠালিয়ায় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


কাঁঠালিয়ায় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজা নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী মাহতাব হাওলাদার ও রাকিবুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। গত বৃহস্পতিবার (৫ ফের্রুয়ারী) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাহতাব হাওলাদার (২১) উপজেলা পশ্চিম ছিটকি গ্রামের জাহাঙ্গির হাওলাদারের ছেলে এবং রাকিবুল ইসলাম (৩১) পুর্ব ছিটকি গ্রামের আবদুল আলিম হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জুনাইদুল ইসলাম অনিক এবং ক্যাপ্টেন তানভির সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

ক্যাপ্টেন জুনাইদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহতাব ও রাকিবুলকে ২ হাজার ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২২ হাজার ২২৫ টাকা মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত আছে।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৯   ৭৩ বার পঠিত  |