ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে গণশৌচাগারের মালামাল চুরি

রাজশাহীতে গণশৌচাগারের মালামাল চুরি


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


রাজশাহীতে গণশৌচাগারের মালামাল চুরিরাজশাহী: সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন ছয়টি গণসৌচাগারের মধ্যে মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থিত একটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো: ফারুক হোসেন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের কাজ চলাকালে অজ্ঞাত চোরেরা স্টকইয়ার্ডে রাখা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া এই প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। যার ঞবহফবৎ চধপশধমব ঘড়. ডচ-৫৪(অ) এবং ঞবহফবৎ ওউ ঘড়: ৭৩৯৪৩৩। উক্ত প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ৬টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩টি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ঠিকাদার মো. ফারুক হোসেন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- রড, সিমেন্ট, সিরামিক টাইলস, চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী, ইলেকট্রিক্যাল মালামাল এবং মিস্ত্রিদের ব্যবহৃত হাতিয়ারসহ অন্যান্য নির্মাণ উপকরণ।
চুরির ঘটনার পর হারানো মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন ভুক্তভোগী ঠিকাদার।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, বিষয়টি আমার জানা নেই থানায় গিয়ে জানাতে পারবো। যদি এধরণের অভিযোগ হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৮   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ