ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজশাহী: পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রানউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।

আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১৩   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ