![]()
ঢাকা: আমি কোন দূর্নিতীবাজদের তেলবাজি পছন্দ করিনা। আমার নামের আগে মাটি ও মানুষের নেতা বলবেন না। আজ থেকে আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার পোস্টার বানাবেন না বলে মন্তব্য করেছেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি আরও বলেন, আমি তেলবাজি পছন্দ করি না। আমি জনগনের সেবক। দেশের মানুষ ৫ বছরের জন্য আমাকে নির্বাচিত করেছে তাদেও সেবা দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, আজ থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। দোহার নবাবগঞ্জে কোন প্রকার মাদক ব্যবসা চলবে না। পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ব্যবসায়ীদের বিরুদ্ধেও হুসিয়ারি প্রদান করে তিনি বলেন, সকল প্রকার অবৈধ বালু ব্যবসা ও বালু উত্তোলন আজ থেকে বন্ধ। মাটি ও বালুর ব্যবসা করতে হলে লিগ্যাল পথে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,সে যত প্রভাবশালী হউক না কেন?
বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যেও সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিগ সিবগাত উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত সংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা স্বাধীনভাবে সত্য কথা লিখবেন। দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন।
শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.রবিউল ইসলাম, দোহার উপজেলা প্রকৌশলী রাজু আলম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম, উপজেলা ও পৌরসভা পর্যায়ের সকল কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলী ও অধ্যক্ষগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দগন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৫:১৩ ৯৪ বার পঠিত | ● আবু আশফাক ● খন্দকার ● দোহার ● বিএনপি