ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর

বাউফলে শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 বাউফলে  শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর

পটুয়াখালী: বাউফল উপজেলায় শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরজমিনে দেখা গেছে,বগা-বাউফল সড়কের ভুবনসাহা কাচারি এলাকায় পাঁচ শতাংশ জমির ওপর ১০ফুট দৈর্ঘ ও ৬ ফুট প্রস্তরের টিনশেটের তৈরী দুই কক্ষের শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দির রয়েছে। মন্দিরের পশ্চিম পাশের কক্ষে কালিমাতা প্রতিমা ও পূর্বপাশের কক্ষেশীতলা মাতা প্রতিমা। কালী প্রতিমার মাথা ভাঙা অবস্থায় আছে।
স্থানীয় চায়ের দোকানি সবুজ শরীফ বলেন, তিনি রাত সারে ৯টার দিকে পানির জন্য মন্দিরের কাছে পুকুরে যায়। এ সময় টর্চের আলোতে তিনি কালী প্রতিমার ভাঙা মাধা মন্দিরের সামনে পরে থাকতে দেখে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্রকে জানান।
সভাপতি অনিল চন্দ্র গনপতি বলেন, ঘটনা জেনে তিনি রাতেই মন্দিরে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিবেন বলেন আহব্বান করেছেন।
স্থানীয়দের দাবি,শতবর্ষী এই মন্দিরটি ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা আগে ঘটেনি। তাদের ধারণা, বহিরাগত কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনায় সভাপতি অনিল চন্দ্র গনপতি বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩১   ১৪৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ