ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৭ মার্চ ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » কৃষি ব্যাংকে ভুয়া ঋণ সৃষ্টি ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত, তিন কর্মকর্তা বদলি

কৃষি ব্যাংকে ভুয়া ঋণ সৃষ্টি ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত, তিন কর্মকর্তা বদলি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত, তিন কর্মকর্তা বদলি

বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহকের নামে ভুয়া ঋণ সৃষ্টির ঘটনায় অবশেষে চট্টগ্রামের পথেরহাট শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. লোকমান হাছানকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক। অন্য তিন কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৭৩টি ভুয়া অ্যাকাউন্টের বিপরীতে ২৫ কোটি টাকা ঋণ সৃষ্টির ঘটনায় অভিযুক্ত মো. সাখাওয়াত হোসেনকে আগেই সাময়িক বরখাস্ত করে ব্যাংক।

বৃহস্পতিবার গণমাধ্যমের শিল্প ও বাণিজ্য পাতায় ‘গ্রাহকের নামে ২৬ কোটি টাকার ভুয়া ঋণ সৃষ্টি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ ব্যবস্থা নিল কৃষি ব্যাংক। প্রতিবেদনে উঠে আসে, পথেরহাট শাখার প্রবাসী গ্রাহক মোহাম্মদ শাহজাহানের প্রায় ৭১ লাখ টাকার আমানত রসিদ নকল করে তা বন্ধক হিসেবে রেখে একই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. লোকমান হাছান ৬২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি এই তথ্য জানার পরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগে পদায়ন করেন ব্যাংকটির মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন।

লোকমান হাছানকে সাময়িক বরখাস্ত করে হবিগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর দায়িত্ব অবহেলার দায়ে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ওই শাখার সেকেন্ড অফিসার মনির হোসেনকে কুমিল্লা, মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইছহাককে নোয়াখালী এবং ক্যাশ অফিসার সুপর্ণা চক্রবর্তীকে ফেনীর মুখ্য আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:০৬   ৩০ বার পঠিত  |