ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অর্থনীতি » ব্যাংকের স্থাপনা ভাড়ার সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকের স্থাপনা ভাড়ার সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 ব্যাংকের স্থাপনা ভাড়ার সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

অঞ্চলভেদে ব্যাংকের শাখা বা অন্য ব্যবসাকেন্দ্রসহ স্থাপনা ভাড়ার সর্বোচ্চ একটি হার নির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের স্থাপনা ভাড়ার হার নির্ধারিত সীমায় মধ্যে থাকলে আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না। কোনো কারণে এর বেশি হলে অনুমতি নিতে হবে। অবশ্য স্থাপনার মালিক যদি ব্যাংকের পরিচালক বা স্বার্থসংশ্লিষ্ট কেউ হন, সে ক্ষেত্রে ভাড়া যাই হোক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনের মধ্যে প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া হবে ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৮ টাকা ও পল্লি এলাকায় ২৪ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রতি বর্গফুটের ভাড়া সর্বোচ্চ ৬১ টাকা। আর ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৭ টাকা ও পল্লি এলাকায় সর্বোচ্চ ২০ টাকা। এভাবে ৮টি বিভাগীয় অঞ্চলে তিন ক্যাটেগরিতে ভাড়া বা ইজারার সর্বোচ্চ দর নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ভবন ও ফ্লোরের অবস্থান, স্থাপনামানের ভিন্নতা বিবেচনায় ভাড়ার হার সর্বোচ্চ সীমার মধ্যে যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। এ বিষয়ে নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।ব্যাংকের ব্যবসাকেন্দ্রের সংখ্যা এবং ভাড়া চুক্তির মেয়াদপূর্তিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর উত্তরোত্তর বাড়ছে। এ রকম অবস্থায় ব্যবসাকেন্দ্র স্থাপন এবং স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ভাড়া বা ইজারা গ্রহণের অনুমোদন সহজ ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৬   ৪১৩ বার পঠিত  |







অর্থনীতি থেকে আরও...


বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী
খেলাধুলাকে অর্থনীতির মূলধারায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে : অর্থমন্ত্রী
২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি, ডিমের ডজন ১৫০
নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি
১৬ হাজার কোটি টাকায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল



আর্কাইভ