ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর সম্ভাব্য মেয়র প্রার্থীর উঠান বৈঠক

সুজানগর সম্ভাব্য মেয়র প্রার্থীর উঠান বৈঠক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


 সুজানগর সম্ভাব্য মেয়র প্রার্থীর উঠান বৈঠক
পাবনা: সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ও গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ০১ নং ওয়ার্ডে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার খাঁরপাড়া গয়ড়ার মোড় চত্বরে এ উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

উঠান বৈঠকে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি,সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিছন্ন পৌরসভা গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন,জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই, এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় কামাল হোসেন বিশ্বাস সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠক স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৩   ১১২ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম



আর্কাইভ